নিজস্ব প্রতিবেদক:
মানবিকতা, সহমর্মিতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩৭ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক মানবিক অনুষ্ঠান। এতে পাঁচ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।
গত ১৬ অক্টোবর গাজীপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে কফিল উদ্দিনের এতিমখানা ও মসজিদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের গাজীপুর মহানগর কমিটির প্রাথমিক সমীক্ষা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. দুলাল মিয়া এবং উপদেষ্টা ও সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতকে অভিনন্দন জানানো হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক আবু সালেক ভূঁইয়া, আতিকুল ইসলাম, সাদেক হোসেন, আল আমীন, মো. রোকন মোল্লা, মো. সুমন, আলমগীর ওয়েচী, হযরত আলী রানা, কফিল উদ্দিন আহমদ, আবদুল্লাহ আল মানুন, আসমা সুলতানা রেশমী, নূরুল হুদা ও লিজা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকদের এ উদ্যোগে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এমন আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার প্রয়াস তুলে ধরা হয়।
মানবাধিকার সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।